ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ-ভারত সমস্যা সমাধানে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত সমস্যা সমাধানে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়ে ছড়ানো খবরটি গুজব।'

তিনি বলেন, 'বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্মউন্নয়নে কাজ করছে সরকার। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।'

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, ''যুবকদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। তরুণ উদ্যোক্তাদের ঋণ পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।''

তথ্যমন্ত্রী,সরকার,সমস্যা সমাধান,বাংলাদেশ-ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত